
ভোলার ইলিশা ফেরিঘাটে গত ৭ ই জুন ফেরির টার্মিনাল থেকে নদীতে পড়ে যাওয়া মালবাহী পিকআপটি এখনো উদ্ধার হয়নি। গত তিনদিন ধরে ডুবুরীর দল চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন বলে জানান, ডুবুরীর সর্দার আবদুল সালাম জানান, আমরা তিনদিন তল্লাশী করেও কোন সন্ধান পায়নি।
পিকআপ এর মালিক ছাত্তার বলেন, আমার পিকআপ ডুবে যাওয়ার পিছনে দায়ী ফেরির লাইনম্যান, তারা ড্রাইভার কে বলেছে তুমি গাড়ী নিয়ে আসো কিন্তু গাড়ী নিয়ে আসার পর বলে তুমি গাড়ী উঠাতে পারবে না, একটি মালবাহী গাড়ী পিছনে নিতে গিয়েই পড়ে যায় নদীতে।
ড্রাইভাররা জানান, ঘাটের লাইনম্যান ও টার্মিনালের বেহাল অবস্থার কারনে প্রতিদিন দূর্ঘটনা ঘটে।
এই বিষয়ে ভোলা লক্ষ্মীপুর ফেরিঘাটের ব্যবস্থাপক এমরান হোসেন কে ফোন দিলেও রিছিভ করেনি।