ঢাবি শিক্ষার্থী মিমো’র ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক গ্রেফতার
গলাচিপায় ফুটবল খেলার অনুশীলনের সময় যুবকের মৃত্যু

গলাচিপায় প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে ডিপলু গাজী (২২) নামের এক যুবকের মত্যু হয়। ডিপলু জ্ঞান হারিয় মাঠে পড়ে গলে তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
সূত্রে যানা গেছে, শুক্রবার বিকলে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া স্লুইসগেট এলাকায় সিনিয়র ও জুনিয়রদের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়াজন করা হয়। খেলা শুরু হওয়ার আগে ডাকুয়া গ্রামের খলিল গাজীর ছেলে ডিপলু বল নিয়ে মাঠে অনুশীলন করার সময় জ্ঞান হারিয় হঠাৎ পড়ে যায়। এর পরই খেলোয়াররা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ গাজী জানান, ডিপলুর আগে থেকেই মৃগী রোগ ছিল। প্রায়ই বিভিন্ন জায়গায় মৃগীরোগের কারনে একাকী পড়ে যেত। আজও পড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলন, পুলিশ ঘটনা স্থানে পরিদর্শন করছে। সুরাতহাল রিপার্ট করা হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
