
অভিভাবকহীন রাজাপুরে জমজমাট জুয়ার আসর।। ধ্বংসের পথে যুব সমাজ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর ভোলায় তোলপাড় সৃষ্টি হয়, সংবাদ প্রকাশের পরই পুলিশের অভিযান শুরু হয়।
গতকাল রাত ৮ টায় রাজাপুর দারগাখাল বাজারে জুয়াখেলা অবস্থায় ইলিশা পুলিশের ইনচার্জ শ্রী রতন শীল এর নেতৃত্বে এ এস আই সুজনসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আলী ও আলম নামের দুই জুয়ারী কে আটক করেছেন।
আটকৃত আলম কে ৫ দিন ও আলী কে তিনদিন করে কারাদন্ড এবং উভয় কে ১ শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ান চৌধুরী।