সর্বশেষঃ

ধানের ন্যাষ্য মূল্যের দাবীতে ভোলা জেলা প্রশাসকের কাছে কৃষকদলের স্মারকলিপি

কৃষকরা যাতে করে ধানের ন্যায্য মূল্য পায় সেই লক্ষে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেছে ভোলা জেলা কৃষকদল। ১০ জুন বুধবার সকাল ১১টার দিকে তারা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা বলেন, করোনা সংকট জনিত কারণে বাংলাদেশের কৃষক এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। কৃষক নিদারুন কষ্টে কোনমতে ধান কাটা সম্পন্ন করেছে। কৃষকের এই ধান কাটায় জাতীয়তাবাদী কৃষকদলের সকল জেলা শাখা তাদের সাধ্যমত ধান কাটায় সহায়তাসহ ধান মাড়াই ও ঘরে তোলার কাজে সহযোগিতা করেছে। উৎপাদন খরচের মধ্যে ধানের বাজার মূল্য ব্যবধান প্রতি মৌসূমে কৃষকদের জন্য এক সংকট তৈরী করে। ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষক ঋণে জর্জরিত হয়। প্রতিবাদ করেও কোন রুপ প্রতিকার পায় না।
তারা আরো বলেন, গত বছর ধান ক্ষেত্রে আগুন জ্বালিয়ে মনের ক্ষোভ প্রশমন করেছে কৃষক। করোনা পরিস্থিতিতে দেশে খাদ্য সংকঠ তৈরী হওয়ার আশঙ্কা বিদ্যমান। ধানের ন্যায্য মূল্য না পেলে কৃষক উৎপাদনে আগ্রহ হারালে দেশে দুর্ভিক্ষ তৈরী হবে, মানুষ না খেয়ে মারা যাবে। তাই জাতীয়তাবাদী কৃষকদল ভোলা জেলা শাখা মধ্যস্বত্ব ও সুবিধা ভোগীদের কাছ থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবী জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক আরজু, ভোলা থানা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, ভোলা জেলা কৃষকদল সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তছলিম, সহ-সভাপতি এডভোকেট মোঃ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আলমগীর, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আরজু, দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউর রহমান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।