সড়কে আজ নারীদের জন্য নামছে ‘গোলাপি বাস’, চালক-কন্ডাক্টরও নারী
ভোলায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

ভোলায় মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিকে আটক করেন ইলিশা ফাঁড়ির পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালনা করে মিরাজ (২৫)পিতা মৃত নজির আহাম্মেদ, মাতা জহুরা বেগম,ভুঁইয়া বাড়ি পৌর ৭ নং ওয়ার্ড চরফ্যাসন। মিরাজ কে ১কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ আটক করেন। ইলিশা ফেরী ঘাট এলাকা থেকে মিরাজ এই মাদকদ্রব্য বহন কালে পুলিশ কর্তৃক আটক হয়। ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন চন্দ্র শীল সহ পুলিশের একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করেন ।মাদক বিরোধী অভিযান বিষয়ে শ্রী রতন চন্দ্র শীল জানান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১জন মাদক কারবারিকে মোট ১কেজি৭০০গ্রাম গাঁজা সহ আটক করতে সক্ষম হই। আটকৃত মাদক কারবারির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান জেলা পুলিশ মাদক নির্মুলে অতীতে কঠোর ভূমিকা রেখেছে বর্তমানে রাখছে এবং ভবিষ্যতে ও আমাদের অভিযান চলমান থাকবে। মাননীয় পুলিশ সুপার মহদয়ের নির্দেশনায় আমরা উত্তর ভোলাতে মাদকের জিরো টলারেন্স করার জন্য দৃঢ় প্রত্যয়ী।
