সর্বশেষঃ

বিষমুক্ত ফল চাষে সফল বিপ্লব মোল্লা

বিষমুক্ত ফল চাষে সফল বিপ্লব মোল্লা। পেশায় তিনি জনপ্রতিনিধি (চেয়ারম্যান)। পাশাপাশি তিনি গড়ে তুলেন বিষমুক্ত বিভিন্ন জাতের ফলজ গাছের বাগান। বর্তমানে তার স্বপ্নে গড়া বাগানে বিষমুক্ত হরেক রকমের ফলজ গাছ রয়েছে। তার মধ্যে এখন বিক্রি উপযোগী আম রয়েছে।

বিপ্লব মোল্লা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন এর তিন বারের সফল চেয়ারম্যান। তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে গড়ে তোলেন দেশি প্রজাতির ফলদ বৃক্ষের বিশাল বাগান। তার বাগানে ৮ থেকে ১০ জন শ্রমিক কাজ করছেন। কেমিক্যাল মুক্ত হওয়ায় বাজারে তার ফলের চাহিদাও ব্যাপক।

বিপ্লব মোল্লা বলেন, বাগান করা আমার শখ এবং এ কাজের মধ্য দিয়ে আমি নিজেকে খুঁজে পাই। আমাকে দেখে এখন অনেকেই গাছ লাগাতে উৎসাহী হচ্ছে।
আমার বাগানটিকে জীবন্ত সংগ্রহ শালা বানাতে চাই। আমি এখান থেকে দেশী উন্নত ফল উৎপাদন করে স্বল্প মূল্যে নিজ জেলায় ছড়িয়ে দিচ্ছি। বিদেশী ফলের উপর নির্ভরশীল থাকে ফল বাজার। আমি চাই সারা বছর দেশীয় ফলে বাজার সয়লাব থাকবে। তিনি আরো জানান, আমার বাগানে এলাকাবাসীসহ বিভিন্ন জেলা থেকে উৎসাহী লোকজন বাগান দেখতে ও ফল কিনতে আসছেন। অনেকে বাগান করার পরিকল্পনার ব্যাপারেও পরামর্শ চাইতে আসেন।
এ ব্যাপারে ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বিপ্লব মোল্লা একজন মিশ্র ফলচাষী, তাকে আমরা নিরাপদ ফল উৎপাদনের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। বিপ্লব মোল্লা বিষমুক্ত ফল চাষ করে যেভাবে সফল হয়েছেন। তার দেখাদেখি অনেক বেকার যুবকও এ ব্যাপারে উৎসাহী হচ্ছেন। এজন্য প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।
বিপ্লব মোল্লা বলেন আমার খামারটি মেইনল্যান্ড এগ্রো ফার্ম রাজাপুর ইউনিয়ন, ভোলা সদর নামে ইতিমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং আমার খামারের এখন কেমিক্যাল মুক্ত ও ফরমালিনমুক্ত আম বিক্রি শুরু হয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে আম পাকানো হয়। প্রতি কেজি আম ৮০টাকা । যে কেউ অর্ডারের জন্য +৮৮০১৯৭১১৬৩৮৮২ যোগাযোগ করতে পারবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।