সর্বশেষঃ

ডরপ ও পানি ব্যাবস্থাপনা নাগরিক কমিটির সহযোগিতায়

ভোলার আলীনগর ও ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

জন অংশীদারিত্বে টেকসই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে শনিবার (৩০ মে) ভোলা সদর উপজেলার ০৮ নং দক্ষিন দিঘলদী ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বেসরকারি সংস্থা ডরপ ও পানি ব্যাবস্থাপনা নাগরিক কমিটির সহোযোগিতায় অঅলীনগর ইউনিয়ন পরিষদ উস্মুক্ত বাজেট সভা অনুষ্ঠানের আয়োজন করে।
পরিষদ কার্যালয়ে ০৮ নং আলনিগর ইউনিয়ন পরিদের চেয়ারম্যান মো: বশির আহম্মেদ এর সভাপত্বিতে ইউপি সচিব মেনকা ঘোষ ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। এবারের বাজেটে বিশেষ করে করোনা ভাইরাস মোকাবেলার জন্য স্বাস্থ্য খাত বিশেষ করে গভীর নলকুপ, টয়লেট প্রান্তিক জনগোষ্টি, মহিলা, প্রতিবন্ধী ন্যাপকিন ও হাউজিন খাতে বরাদ্দ বেশী এবং বাজেটে এ খাতটি পৃথক করা হয়। বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার টাকা, ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৭৮ হাজার ১ শত ৯৪ টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ হাজার ৮ শত ৬ টাকা।
এদিকে গত ২৮ মে ভোলা সদর উপজেলার ১১ নং ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বেসরকারি সংস্থা ডরপ ও পানি ব্যাবস্থাপনা নাগরিক কমিটির সহোযোগিতায় ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ উস্মুক্ত বাজেট সভা অনুষ্ঠানের আয়োজন করে। পরিষদ কার্যালয়ে ১১ নং ভেদুরিয়া ইউনিয়ন পরিদের চেয়ারম্যান মো: তাজুল ইসলামের সভাপত্বিতে ইউপি সচিব মো: নিয়াজ মোর্শেদ ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
এবারের বাজেটে বিশেষ করে করোনা ভাইরাস মোকাবেলার জন্য স্বাস্থ্য খাত বিশেষ করে গভীর নলকুপ, টয়লেট প্রান্তিক জনগোষ্টি, মহিলা, প্রতিবন্ধী ন্যাপকিন ও হাউজিন খাতে বরাদ্দ বেশী এবং বাজেটে এ খাতটি পৃথক করা হয়। বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৯৪ হাজার ১০ টাকা, ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৬৬ হাজার ৭ শত ৪৭ টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে ২৭ হাজার ২ শত ৬২ টাকা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।