সর্বশেষঃ

ভোলায় করোনা আক্রান্তদের মাঝে তোফায়েল আহমেদ এর খাদ্য সামগ্রী বিতরণ

ভোলায় করোনা আক্রান্ত প্রত্যেক পরিবারের মাঝে ভোলা সদর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। এরই ধারাবাহিকতায় তোফায়েল আহমেদের পক্ষ হতে পৌরসভার ৩নং ও ৭ নং ওয়ার্ডের করোনা আক্রান্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ২জুন মজ্ঞলবার রাতে আধারে ভোলা সদরের পৌরসভার ৩নং ওয়ার্ডের গোরস্থান সড়কের বাসিন্দা একি পরিবারের ৫ জন এবং পৌর ৭ নং ওয়ার্ডের উকিল পাড়া নিবাসী ১জন করোনা আক্রান্ত ও লকডাউন এর পরিবারের মাঝে তোফায়েল আহমেদের উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সালাউদ্দিন লিংকন ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ শাহে আলম এর নেতৃত্বে করোনা আক্রান্তদের মাঝে তোফায়েল আহমেদ এর সালাম পৌঁছে দিয়ে প্রতিটি পরিবারকে উপহার সরুপ খাদ্যসামগ্রী একটি করে খাবার প্যাকেট ও বিশুদ্ধ খাবার পানি বিতরন করা হয়। এসময় কাউন্সিলরগন আক্রান্ত পরিবারের উদ্দেশ্য বলেন, ভোলার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রতিনিয়ত তাদের খোজ খবর নিচ্ছেন বলেও জানান তারা।
এছাড়া আক্রান্ত রোগীদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ জানান তারা। এবং আতংকিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে বলা হয়। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের যেকোন সহয়তা প্রদানে করতে প্রত্যেক ওয়ার্ড এর কাউন্সিলরগনের সহোযোগিতা ও যেকোনো সেবা সবসময় তাদের প্রতি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এসময় করোনা আক্রান্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু গৌরাঙ্গ দেবনাথ,পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইসরাত হোসেন রিপন,সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান ফাহাদ ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।