সর্বশেষঃ

ভোলায় বিদ্যুৎ স্পৃষ্টে কিশোরের মৃত্যু

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাউলতা তলা এলাকায় এক কিশোর মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার (২জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম আমজাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার শিবপুর ইউনিয়নের চাউলতা তলা এলাকায় নীজ বাড়ীতে দুপুর ১টার দিকে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে বাড়ীর আশ পাশের লোকজন ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের ডিউটিরত ডাক্তার ২টার সময় তাকে মৃত ঘোষণা করেন। আমজাদ হোসেন চাউলতা তলা চৌকিদার বাড়ীর ব্যবসায়ী নূরে আলম আজাদের বড় ছেলে। সে ভোলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।