লালমোহনে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
ভোলায় ব্রান্ডিং ও নিরাপদ সবজি বিপনন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ব্রান্ডিং ও নিরাপদ সবজি বিপনন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষন কর্মশালা সকাল ১০ ঘটিকায় ভোলা জেলা মার্কেটিং কার্যালয়ে অনুষ্টিত হয়। জেলা বাজার কর্মকর্তা মোঃসোহেল মোস্তফা এর সভাপতিত্বে ব্রান্ডিং ও নিরাপদ সব্জি বিপণন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষনে আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র কৃষি বিপণন অধিদপ্তর খুলনা সহকারী পরিচালক (প্রশিক্ষন) এস.এম.মাহাবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসার মোঃমোসারফ হোসেন। আরো বক্তব্য রাখেন মেসার্স মদিনা ট্রেডার্সের সত্বাধিকারী নুরে আলম, মোঃ ইয়াকুব আলি নয়ন প্রমুখ। বক্তারা নিরাপদ সবজি চাষাবাদের বিভিন্ন কৌশল ও রপ্তানির দিক নিয়ে আলোচনা করেন।তাছাড়া পন্য ব্রান্ডিং এর গুরুত্ব তুলেধরে ব্রান্ডিং পন্যের মুল্য সংযোজনের দিক নিয়ে আলোচনা করেন। ভোলা জেলা মার্কেটিং কার্যালয়ের আয়োজনে আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র কৃষি বিপণন অধিদপ্তর খুলনার সহযোগিতায় কৃষক ব্যবসায়ি উদ্যেক্তা ও বিপনন দলের সদস্যগন এ প্রশিক্ষন কর্মশালায় অংশ নেন।
