বিপ্লব ও সংহতি দিবসে সারাদেশের অধিকাংশ জায়গায় শোভাযাত্রা: রিজভী
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, কার্যকর ২২ দিন
সাধারণ ছুটি ১৫ দিন, নির্বাহী আদেশে ১৪ দিন
২০২৭ সালের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে সাপ্তাহিক ছুটির মধ্যে ৭ দিন পড়ায় কার্যকর ছুটি থাকবে ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রণীত এ ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
পরে সচিবালয়ের পিআইডি সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে ছুটির বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব করা হয়েছে।
সাধারণ ছুটির মধ্যে ২টি শুক্রবার ও ২টি শনিবারসহ মোট ৪ দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। অন্যদিকে, নির্বাহী আদেশে ছুটির মধ্যে ১টি শুক্রবার ও ২টি শনিবারসহ মোট ৩ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
এ ছাড়া ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ ৩ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদযাপনের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে।
২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির তালিকা
| তারিখ | ছুটির বিবরণ |
|---|---|
| ২৪ জানুয়ারি, রবিবার | শবে বরাত |
| ২১ ফেব্রুয়ারি, রবিবার | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
| ৫ মার্চ, শুক্রবার | জুমাতুল বিদা |
| ৭ মার্চ, রবিবার | শবে কদর |
| ১০–১২ মার্চ | ঈদুল ফিতর |
| ২৬ মার্চ, শুক্রবার | স্বাধীনতা দিবস |
| ১৪ এপ্রিল, বুধবার | বাংলা নববর্ষ |
| ১ মে, শনিবার | মে দিবস |
| ১৭–১৯ মে | ঈদুল আজহা |
| ২০ মে, বৃহস্পতিবার | বুদ্ধ পূর্ণিমা |
| ১৬ জুন, বুধবার | আশুরা |
| ৫ আগস্ট, বৃহস্পতিবার | জুলাই গণঅভ্যুত্থান দিবস |
| ১৫ আগস্ট, রবিবার | ঈদে মিলাদুন্নবী (সা.) |
| ২৫ আগস্ট, বুধবার | জন্মাষ্টমী |
| ৮–৯ অক্টোবর | দুর্গাপূজা |
| ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার | বিজয় দিবস |
| ২৫ ডিসেম্বর, শনিবার | বড়দিন |
ধর্মীয় ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে এসব তারিখ পরিবর্তিত হতে পারে।
সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ
