সর্বশেষঃ

আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলায় পরিবেশবান্ধব ‘গ্রিন ব্রিকস’ নিয়ে জিজেইউএস

মোঃ সামিরুজ্জামান, সিনিয়র স্টাফ রিপোর্টার:: পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানো এবং টেকসই নির্মাণব্যবস্থার প্রসারে নিজেদের উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলায় অংশ নিয়েছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘১৪তম অ্যাগ্রোটেক বাংলাদেশ-২০২৬’ মেলায় প্রতিষ্ঠানটির অন্যতম আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ‘জিজেইউএস গ্রিন ব্রিকস’।
৫ নভেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক মেলায় দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আধুনিক প্রযুক্তি, কৃষিভিত্তিক উদ্ভাবন ও টেকসই উন্নয়নমূলক উদ্যোগ প্রদর্শন করছে। এর অংশ হিসেবে জিজেইউএস তাদের গ্রিন ব্রিকস উদ্যোগের মাধ্যমে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরছে।
প্রচলিত নির্মাণসামগ্রীর বিকল্প হিসেবে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে এবং নির্মাণ খাতে টেকসই বিকল্পের প্রসারে গ্রিন ব্রিকস উদ্যোগটি বিশেষ গুরুত্ব বহন করছে। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও সবুজ নির্মাণব্যবস্থার ধারণাকে আরও বিস্তৃত পরিসরে পরিচিত করার লক্ষ্য নিয়ে মেলায় অংশ নিয়েছে সংস্থাটি।
মেলায় আগত দর্শনার্থী, উদ্যোক্তা, কৃষিপ্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জিজেইউএসের স্টল পরিদর্শনের মাধ্যমে গ্রিন ব্রিকস সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন।
বসুন্ধরা কনভেনশন সেন্টারের ৩ নম্বর হলের ১৮ নম্বর স্টলে জিজেইউএসের এ উদ্যোগ প্রদর্শন করা হচ্ছে। মেলাটি চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
জিজেইউএসের পক্ষ থেকে আগ্রহী দর্শনার্থী ও সংশ্লিষ্ট সবাইকে স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।