সর্বশেষঃ

বোরহানউদ্দিনের জয়া বাজারে পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

ইউনিয়ন পর্যায়ে বাজার ব্যবসায়ী সমিতির সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, স্বাস্থ্য সহকারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম পুলিশের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে বাজারের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়। এ সময় আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, যেখানে-সেখানে ময়লা না ফেলা এবং বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।