আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

ভোলার মনপুরায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে যৌথ অভিযানে ১৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাসেরহাটসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব আটক প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৩০ কেজি মা ইলিশ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
জরিমানাপ্রাপ্ত জেলেরা হলেন কালাম, রুবেল, শামিম, বিক্রম, আলিফ, শামিম, সুজন, নুরনবী, ছালাউদ্দিন, ইমন, শাকিব, আলমগীর, মনির, মোছলেহউদ্দিন, রবিন, আজমেরী, রহিম, হেলাল ও আকতার। তাঁদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন, চরফৈজুদ্দিন ও দাসেরহাট এলাকায়।
এ বিষয়ে সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, অভিযানে ১৯ জেলেকে আটক করে জরিমানা আদায়ের পর ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার করা মা ইলিশ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
