সর্বশেষঃ

দুই চোখ হারানো ছাত্রদল নেতার চিকিৎসায় সহায়তা দিলেন এমপি হাফিজ ইব্রাহিম

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে সন্ত্রাসী হামলায় দুই চোখ হারানো ছাত্রদল নেতার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

আহত ওই ছাত্রদল নেতাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার উদ্যোগের অংশ হিসেবে সংসদ সদস্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এমপি হাফিজ ইব্রাহিমের দেওয়া সহায়তা আহত ছাত্রদল নেতার হাতে পৌঁছে দেন তাঁর ব্যক্তিগত সহকারী কাজী ইকবাল হোসেন।

আহত ছাত্রদল নেতার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এ সহযোগিতা তাঁর চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।