ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে সন্ত্রাসী হামলায় দুই চোখ হারানো ছাত্রদল নেতার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
আহত ওই ছাত্রদল নেতাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার উদ্যোগের অংশ হিসেবে সংসদ সদস্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এমপি হাফিজ ইব্রাহিমের দেওয়া সহায়তা আহত ছাত্রদল নেতার হাতে পৌঁছে দেন তাঁর ব্যক্তিগত সহকারী কাজী ইকবাল হোসেন।
আহত ছাত্রদল নেতার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এ সহযোগিতা তাঁর চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ