সর্বশেষঃ

পূজা মন্ডপ পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান ভোলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন-শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। নির্ভিঘ্নে যার যার আনন্দ উৎসব উৎযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার সব সময়ই সচেষ্ট। গতকাল বুধবার রাতে ভোলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসংশনীয়। পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের সাথে কুশল বিনিময় করেন ও খোজখবর নেন।
তিনি আরো বলেন, একই ছাদের নীচে সব ধর্মের মানুষ যাতে সুন্দরভাবে জীবন-যাপন করতে পারে আমরা সেই আশাই করি। আপনারা (হিন্দু)-মুসলমান সবাই আমাকে ভোট দিয়েছেন বলেই আমি এমপি হয়েছি এবং আপনাদের দোয়ায় মন্ত্রীত্ব পেয়েছি। আমি আপনাদেরই মন্ত্রী। আমি সাবেক মন্ত্রী ও মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জু’র সন্তান। আমি ও বর্তমান সরকার আপনাদের পাশে আছে এবং সব সময় থাকবে।
এর আগে দুপুরে মন্ত্রী ইলিশা লঞ্চ ঘাটে পৌছলে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তথ্য মন্ত্রী আরো বলেন, শুধু সাংবাদিক বা নির্দিষ্ট কোনো পেশাজীবী নয়, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটলে প্রচলিত আইন অনুযায়ীই তার বিচার করা হবে।
এসময় সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “সাইবার সিকিউরিটি থেকে আরম্ভ করে অন্যান্য আইন আমরা সংশোধন করার চেষ্টা করছি।” এই প্রক্রিয়া আরও কার্যকর করতে স্টেকহোল্ডারসহ বিভিন্ন টিভি চ্যানেলের মালিক ও পত্রিকা সম্পাদকদের সাথে আলোচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, এমনভাবে নীতিমালা করা হচ্ছে যাতে সংবাদকর্মী, প্রশাসন এবং সাধারণ মানুষ সবাই সমানভাবে সুরক্ষা পান।
এই কার্যক্রম চলমান রয়েছে এবং অচিরেই এ বিষয়ে আরও ভালো কিছু দেখতে পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শন করা পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে-বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ণ পাড়ার শতদল বিকাশ ক্লাব সংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মীগোবিন্দ মন্দির, বাপ্পা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ এবং সার্কুলার রোডের পূজামণ্ডপ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।