ভোলায় রেইজ প্রকল্পের শিক্ষানবিশদের সঙ্গে জিজেইউএস’র মতবিনিময় সভা
মনপুরায় হামে আক্রান্ত ৮ বছরের শিশুর মৃত্যু

আব্দুর রহমান সোয়েব ,মনপুরা প্রতিনিধি। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় হামে আক্রান্ত হয়ে আছিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আছিয়া উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার বাসিন্দা ইসমাইলের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর হামে আক্রান্ত অবস্থায় আছিয়াকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খাদিল হাসান তানিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, “হামে আক্রান্ত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে শিশুটির মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন থাকতে হবে। শিশুর মধ্যে জ্বর, শরীরে ফুসকুড়ি কিংবা হামের অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
