চট্টগ্রাম যাওয়ার পথে মনপুরার যুবক নিখোঁজ, ২ দিনেও মেলেনি সন্ধান

আব্দুর রহমান সোয়েব ,মনপুরা প্রতিনিধি।। ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪) নামে এক যুবক চট্টগ্রাম যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। গত ১১ অক্টোবর দুপুরে ঢাকার উত্তরা আবদুল্লাহপুর থেকে বাসে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বেগের মধ্যে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর ২০২৬ দুপুর ১২টার দিকে আবদুল্লাহপুর থেকে চট্টগ্রামগামী বাসে ওঠেন ফরহাদ। যাত্রাপথে ওই দিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে। স্বজনেরা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাননি।
ফরহাদের বাড়ি ভোলার মনপুরা উপজেলায়। দীর্ঘ সময় ধরে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছে পরিবার।
কেউ ফরহাদের সন্ধান পেলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৬০২-৪৫৩৫৫১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ ফরহাদের সন্ধান পেতে সংবাদটি শেয়ার করে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে তাঁর পরিবার।
