সর্বশেষঃ

ভোলার বাপ্তায় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভোলার বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘বাপ্তা মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-০১)’। যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
​
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা বিএনপি-এর যুগ্ম-আহ্বায়ক মো: মফিজুল ইসলাম মিলন এবং বাপ্তা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: হাসান মাকসুদুর রহমান নিরব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও সদস্য সচিব এবং জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন। মো: রাকিব, মো: আশিক ও মো: রাসেলের সার্বিক পরিচালনায় আয়োজিত এই টুর্নামেন্টে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ভবিষ্যতে এ ধরণের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আশ্বাস দেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।