ভোলায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ৪ বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা
লালমোহনে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

ভোলার লালমোহনে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাঁদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন লালমোহন উপজেলার বালুরচর গ্রামের কালু মিয়ার ছেলে মো. মিজান এবং রামগঞ্জ এলাকার মৃত মকবুল আহমেদ দর্জির ছেলে মো. ফরহাদ হোসেন ফরিদ।
পুলিশ সূত্রে জানা গেছে, সিআর মামলা নং-১১৯০/২২-এর এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মো. মিজানকে গ্রেপ্তার করেন লালমোহন থানার এএসআই মো. সজল খান।
অন্যদিকে, পাঃ ডিঃ মামলা নং-২৭৭/২৬-এর তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. ফরহাদ হোসেন ফরিদকে গ্রেপ্তার করেন থানার এএসআই মো. রাকিবুল ইসলাম।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
