লালমোহনে হামলায় আহত ছাত্রদল নেতাকে হাসপাতালে দেখতে গেলেন নেতৃবৃন্দ

ভোলার লালমোহন পৌর ছাত্রদলের সহ-সভাপতি তানজিদ হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৭ অক্টোবর) তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান নবগঠিত লালমোহন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান নাঈম গাজীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
হাসপাতালে গিয়ে নেতৃবৃন্দ তানজিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় নেতৃবৃন্দ তানজিদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় নবগঠিত লালমোহন পৌর ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
