ভেদুরিয়ায় মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত সভায় মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা, ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা, পরিবহন ও বিক্রি থেকে বিরত থাকা এবং জেলেদের সরকারি সহায়তা বিষয়ে সচেতন করা হয়।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া বক্তব্য দেন।
তারা জানান, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ সময় জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি মা ইলিশ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
