সর্বশেষঃ

ভোলার ইলিশায় প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় ৩ কমিটি গঠন

ভোলার ইলিশা ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে তিনটি স্থানীয় সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইলিশা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে বেসরকারি এনজিও সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এ কমিটি গঠন করে। পিসিসির ভোলা কার্যালয়ের ম্যানেজার স্নিগ্ধা মৌ ঘোষের উদ্যোগে গঠিত প্রতিটি কমিটিতে নয়জন করে সদস্য রাখা হয়েছে।

কমিটিগুলোতে শিক্ষক, সাংবাদিক, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা ও অংশগ্রহণ বাড়াতে এসব কমিটি কাজ করবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপত্তা ও সুরক্ষা এবং সমাজের মূলধারায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন।

আয়োজকরা বলেন, স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা ও সুরক্ষা নিশ্চিত করতে নবগঠিত কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।