সর্বশেষঃ

কলাতলীতে ভেঙে যাওয়া কাঠের পোল মেরামতে নিজ অর্থায়নে এগিয়ে এলেন মামুন মিঞা

ভোলার মনপুরা উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের রিপন বাজার সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডে ভেঙে যাওয়া একটি কাঠের পোল মেরামতে নিজ অর্থায়নে উদ্যোগ নিয়েছেন মোহাম্মদ মামুন মিঞা।

পোলটি ভেঙে যাওয়ায় ওই এলাকার সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছিল।

স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অচল হয়ে পড়া পোলটি পুনরায় চলাচলের উপযোগী করতে নিজ অর্থায়নে মেরামতের উদ্যোগ নেন মোহাম্মদ মামুন মিঞা।

স্থানীয় ভুক্তভোগী মফিজুল হক বলেন, “পোলটি ভেঙে যাওয়ায় আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছিল। এটি মেরামতের উদ্যোগ নেওয়ায় আমরা উপকৃত হব।”

আরেক ভুক্তভোগী মনোয়ারা বেগম বলেন, “পোলটি নষ্ট থাকায় চলাচলে খুব কষ্ট হতো। দ্রুত মেরামত হলে আমাদের দুর্ভোগ কমবে।”

স্থানীয়রা বলছেন, মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো এবং জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে এগিয়ে আসা প্রশংসনীয়। তাদের মতে, পদ-পদবির চেয়ে মানুষের পাশে দাঁড়ানোই নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।