লালমোহন হা-মীমের ৮ শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ
দক্ষিণ আইচায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ভোলার দক্ষিণ আইচা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মোঃ রাব্বি (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) চর মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কপালি বাড়ির শ্যামলের বাড়ির সামনের কালভার্টের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় দক্ষিণ আইচা থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রাব্বির কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত রাব্বির বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-১১, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬; জিআর-১১৫/২৬।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
