লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা
ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পুকুরের পানিতে পড়ে হাবিব (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাবিব ওই এলাকার বিল্লালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করেন।
শিশুটিকে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসার জন্য নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
