সর্বশেষঃ

চরফ্যাশনে ৬০ পিস ইয়াবাসহ দুই তরুণ গ্রেপ্তার

ভোলার চরফ্যাশনে পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদক কারবারের সঙ্গে জড়িত।

শনিবার (২৯ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরফ্যাশনের কুলছুমবাগ এলাকার মো. শাহাদাত হোসেন তামিম (২০) ও বনি আমিন (১৯)। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

চরফ্যাশন থানার এসআই (নিঃ) মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনায় এবং চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর বাদশার তত্ত্বাবধানে অভিযানটি চালানো হয়।

চরফ্যাশন থানার ওসি মো. জাহাঙ্গীর বাদশা জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ২৯ আগস্ট ২০২৬ তারিখে রুজু করা হয়। মামলা নম্বর ২৩ এবং জিআর নম্বর ১৬৪/২০২৬।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।