লালমোহনে মেঘনায় অবৈধ খুর্চি জালের কারণে কাঙ্খিত মাছ পাচ্ছেন না জেলেরা
আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ভোলায় আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার দলের নেতাকর্মীরা।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধায় পার্থের শপথের খবর ছড়িয়ে পড়ার পর ভোলায় দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। এ সময় তারা একে অপরকে মিষ্টি খাওয়ান এবং সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
পার্থের মন্ত্রী হিসেবে শপথ নেওয়াকে কেন্দ্র করে ভোলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আনন্দ মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং পার্থের নেতৃত্বে ভোলার উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে শুক্রবার রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় আন্দালিব রহমান পার্থসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।
ভোলা-১ আসনের সংসদ সদস্য হিসেবে আন্দালিব রহমান পার্থের মন্ত্রিসভায় যুক্ত হওয়ায় জেলার রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তার মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়াকে ভোলার জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা।
