লালমোহনে মেঘনায় অবৈধ খুর্চি জালের কারণে কাঙ্খিত মাছ পাচ্ছেন না জেলেরা
মন্ত্রী হিসেবে শপথ নিলেন আন্দালিব রহমান পার্থ

নতুন করে মন্ত্রিসভায় শপথ নিয়েছেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়া চারজন হলেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং রশিদুজ্জামান মিল্লাত।
এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুয়ায়ুন কবির ও শামীম কায়সার।
আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ভোলায় তাঁর নেতা-কর্মীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেন। এ সময় তারা পার্থকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ভোলা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে পার্থের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে জেলার রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন তাঁর অনুসারীরা। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ভোলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয় নেতা-কর্মীরা।
নতুন মন্ত্রিসভায় চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় আরও পরিবর্তন ও সম্প্রসারণ হলো।
