সর্বশেষঃ

ভোলায় মৎস্য খাতে অবদানে আমির হোসেনসহ ৩ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল সম্মাননা

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পুলিশ, রাজনৈতিক ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মৎস্য খাতে স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ করেন। পরে সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক দেওয়া হয়। রেণু ও পোনা উৎপাদনে অবদানের জন্য রূপালী মৎস্য খামার ও হ্যাচারির মো. আমির হোসেন খান, মৎস্য খাদ্য উৎপাদনে অবদানের জন্য কাজী ফার্ম এবং উন্মুক্ত জলাশয়ে মৎস্যসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় অবদানের জন্য পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) সম্মাননা পায়।
পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।