পুলিশের অভিযানে পালিয়ে এসপিকে নিয়ে যে স্ট্যাটাস দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদল যদি ছাত্রলীগের পথ অনুসরণ করে, তবে তাদের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে সারজিস আলম লেখেন ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।
তার এই মন্তব্য আসে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনার ঘটনা ঘটে।
এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
