হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল
একটি পূরণ হয়েছে, আরও দুটি মানতে হবে : ককরোচ জনতা পার্টি

আন্তর্জাতিক ডেস্ক ॥
তীব্র আন্দোলনের মুখে প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা এ আন্দোলনের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র পদত্যাগের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ককরোচ জনতা পার্টি জানায় তাদের আন্দোলন এখনো শেষ হয়নি। তাদের তিনটি প্রধান দাবির একটি মানা হয়েছে। আরও দুটি দাবি মানতে হবে। নয়ত আন্দোলন চলবে।
দাবিগুলো হলো-মেডিকেল ভর্তি পরীক্ষার যেসব পরীক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের প্রত্যেকের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। এবং বিক্ষোভকারীদের ওপর যেসব পুলিশ হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এক্সে দলটির প্রধান অভিজিৎ দীপকে এ ব্যাপারে বলেছেন, ভয় পাওয়ার কিছু নেই। এটিই গণতন্ত্র। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। কিন্তু আমাদের আরও দুটি দাবি রয়ে গেছে। আমরা এভাবে যাব না। ধর্মেন্দ্র পদত্যাগ করেছেন, কিন্তু যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। তাদের এটি দিতে হবে। আর দ্বিতীয়টি হলো গত ২০ জুলাই পুলিশের যেসব গুণ্ডা বিক্ষোভকারীদের ওপর হামলা করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মনে রাখবেন— ককরোচদের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
