হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল
লালমোহন যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন

লালমোহন প্রতিনিধি ॥
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের আওতাধীন যুব রেড ক্রিসেন্ট, লালমোহন উপজেলা টিমের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি লালমোহন উপজেলায় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ ফরহাদ হোসেন যুব দলনেতা, মোঃ জোনায়েদ আহমেদ উপ-যুব দলনেতা (১) এবং খাদিজা আক্তার উপ-যুব দলনেতা (২) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিক্তা বেগম (প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ), নাহিদ হাসান (প্রশিক্ষণ ও সহশিক্ষা), কামরুল ইসলাম (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মোঃ সাইফুল ইসলাম (দুর্যোগ ও মানবিক সাড়াদান), আবি আবদুল্লাহ (স্বাস্থ্যসেবা) এবং মোঃ ফারুক (তহবিল সংগ্রহ)।
উপ-প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন রিপন মাহামুদ (প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ), সাথি বেগম (প্রশিক্ষণ ও সহশিক্ষা), মোঃ সাকিব (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মোঃ জিহাদ (দুর্যোগ ও মানবিক সাড়াদান), আবু বকর (স্বাস্থ্যসেবা) এবং সামিরা (তহবিল সংগ্রহ)।
নবনির্বাচিত সকল দায়িত্বশীলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্ব মানবিক সেবার আদর্শকে ধারণ করে লালমোহন উপজেলায় যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং সমাজসেবামূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
