সর্বশেষঃ

ভোলায় মাঝের চর পরিদর্শণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর পরিদর্শণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল কুমার দাস। শুক্রবার (১৭ জুলাই) সাকলে মাঝের চরের বিভিন্ন এলাকা পরিদর্শণ করেন তিনি। এ সময় তিনি সেখানকার মানুষের সাথে কথা বলেন এবং মানুষের জীবন-যাপনের নানা দুর্দশার কথা শুনেন। প্রশাসনের কর্তা ব্যক্তিকে কাছে পেয়ে চরের মানুষ তাদের সমস্যা আর সম্ভাবনার কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাও তাদের এ সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি মাঝের চরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্প, কিল্লাসহ গ্রামীণ রাস্তা পরিদর্শণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়নের প্রশাসক মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মো: আব্দুর রহমান দিনারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।