ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি ফেরদৌস ও সাধারণ সম্পাদক মনির
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ বিতরণ, ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভোলার বানী নিউজ ডেক্স
সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় আয়োজিত জাতীয় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তারেক রহমান, এমপি।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা থেকে অংশ নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান এবং পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সরকারের এ উদ্যোগের অংশ হিসেবে ভোলা জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজ পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের স্বীকৃতি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের অনুপ্রাণিত করা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
