সর্বশেষঃ

বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তিতে উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভোলার বোরহানউদ্দিন পৌরসভার উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে ২১ জন পরীক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩ জন বৃত্তি পেয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল ১২ জুলাই ২০২৬ প্রকাশিত হয়। উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ টি ট্যালেন্টফুল ও ৫ টি সাধারণ বৃত্তি অর্জন করে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবদুর রহমান জানান, ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৮জন ট্যালেন্টপুল ও ৫ জন সাধারণ বৃত্তি অর্জন করে। তিনি, সাফল্যের এ ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত রাখার জন্য সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সুপরামর্শ কামনা করেছেন।
উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, মোঃ আশফাক খান আয়ান, রুবাইয়াত রহমান তাবির,মোঃ মাহফুজুর রহমান, মোঃ হাবিব আল রেজাউল, মোঃ মঈনুল ইসলাম হুজায়ফা, মোসা: শিমরীন আরা অহনা, আতিয়া ইবমাত আরশি, ফাতেহ চৌধুরী প্রজ্ঞা। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলেন-মোঃ আফনান, সমৃদ্ধ চন্দ্র দাস, স্পর্শ সরকার, ইরতিজা জাহান ইকরা, আফরোজ জাহান মালীহা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্যে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।