প্রাথমিকে ভোলা জেলায় বৃত্তি পেয়েছে ১ হাজার ৪৬ জন শিক্ষার্থী

শরীফ হোসাইন ॥
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ করা হয়েছে। এতে ভোলা জেলায় ১ হাজার ৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে সরকারি ও বেসরকারি মিলিয়ে বৃত্তি পেয়েছে ৪শ’ ৩০জন শিক্ষার্থী। সাধারণে সরকারি ও বেসরকারি মিলিয়ে বৃত্তি পেয়েছে ৬শ’১৬ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ভোলা সদর উপজেলায় ট্যালেন্টপুলে সরকারি-তে বৃত্তি পেয়েছে ৭৫ জন, বেসরকারি-তে ১২ জন। সাধারণ (সরকারি)-তে ১শ’ ৩৫ জন এবং বেসরকারি-তে ১২ জন। দৌলতখানে ট্যালেন্টপুল (সরকারি)-তে ৪৩ জন, বেসরকারি-তে ৭ জন। সাধারণ (সরকারি)-তে ৩৪ জন, বেসরকারি-তে ৬ জন। বোরহানউদ্দিনে ট্যালেন্টপুল (সরকারি)-তে ৪৮ জন, বেসরকারি-তে ৭ জন। সাধারণ (সরকারি)-তে ৪২ জন, বেসরকারি-তে ১৭ জন। তজুমদ্দিনে ট্যালেন্টপুল (সরকারি)-তে ২৭ জন, সাধারণ (সরকারি)-তে ৫০ জন। লালমোহনে ট্যালেন্টপুল (সরকারি)-তে ৬৪ জন, বেসরকারি-তে ৭ জন। সাধারণ (সরকারি)-তে ১শ’ ২৭ জন, বেসরকারি-তে ১৫ জন। চরফ্যাশনে ট্যালেন্টপুল (সরকারি)-তে ১শ’ ৪ জন, বেসরকারি-তে ২১ জন। সাধারণ (সরকারি)-তে ১শ’ ৩৭ জন, বেসরকারি-তে ১৬ জন। মনপুরায় ট্যালেন্টপুল (সরকারি)-তে ১৪ জন, বেসরকারি-তে ১ জন এবং সাধারণ (সরকারি)-তে ২৫ জন।
উল্লেখ্য, রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
