ভোলা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২০২৭ সেশনের শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিম, সহ-সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মাহাবুবুর রহমান, ক্লাব সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রাসেল তালুকদার এবং কোষাধ্যক্ষ পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষক-কল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
