সর্বশেষঃ

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চরসামইয়া: মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন গঠিত হলো নতুন কমিটি

স্টাফ রিপোর্টার :

“আসুন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি”—এই স্লোগানকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ৯ নম্বর চরসামাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর চরসামাইয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদে মুসল্লিরা একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। পরে মানববন্ধনের মাধ্যমে তারা প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তারে দেশের তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে ২ নম্বর ওয়ার্ড মাদক নির্মূল কমিটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রেদোয়ান সবুজকে সভাপতি, বশার মাস্টার, আলম লিটন, আবদুল মান্নান হাওলাদার ও সুমন তহশিলদারকে সহ-সভাপতি, আনোয়ার হোসেন নোমানকে সাধারণ সম্পাদক, শামীম নবাবকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং তফাজ্জল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য একটি কমিটি গঠন করা হয় ।

অনুষ্ঠানে মাদক নির্মূল কমিটির সদস্য, বিভিন্ন মসজিদের মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।