৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ভোলার কৃতি সন্তান নাজমুল আবেদীন সৈকত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ভোলা জেলার কৃতি সন্তান নাজমুল আবেদীন সৈকত। তিনি ভোলা শহরের মনতাজউদ্দিন সড়ক এলাকার বাসিন্দা নাছির উদ্দিনের সন্তান।
নাজমুল আবেদীন সৈকত ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি ২০১৫ সালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি এবং ২০১৭ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩ মত ব্যাজে ফলিত গণিত বিভাগ থেকে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যের পর ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
ভোলার এই কৃতি সন্তানের এমন সাফল্যে জেলার শিক্ষাঙ্গনেও সন্তোষ প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে দেশ ও জনগণের সেবায় সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর স্বজন ও শুভানুধ্যায়ীরা।
