সর্বশেষঃ

ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১শ’ ৩৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

স্টাফ রিপোর্টার :

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভোলায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময়ে অনুষ্ঠিত হয়। এই বছর ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১শ’ ৩৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শূন্য থেকে ৬ মাস পর্যন্ত ৩৪ হাজার ৩শ’ ৬৯ জন শিশুকে ‘নীল ক্যাপসুল’ এবং ৬ মাসের উপর থেকে ৫৯ মাস পর্যন্ত ২ লাখ ৫৮ হাজার ৭শ’ ৭৬ জন শিশুকে ‘লাল ক্যাপসুল’ খাওয়ানো হব। আগামী ২৮ জুন রবিবার সারা দেশের ন্যায় একযোগে ভোলায়ও নিরবিচ্ছিন্নভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২শ’ ৭১ জন স্বাস্থ্যকর্মী, ১শ’ ২৭ জন পরিবার পরিকল্পনা কর্মী, ২শ’ ২১ জন সিএইচসিপি এবং ২ হাজার ২শ’ ১৬ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।

মতবিনিময় সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন ডা: মনিরুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো: মনিরুজ্জামান খান, ভোলা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা: নাইমুল হাসানাত প্রমূখ। অনুষ্ঠানে ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।