সর্বশেষঃ

জেলা প্রশাসকের উদ্বোধনে ভোলায় স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

ভোলায় জেলা স্কাউটস এর আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা স্কাউটস ভবনের হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। জেলা স্কাউটস এর কমিশনার প্রধান শিক্ষক আবু তাহের এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর উপপরিচালক (অর্থ) সাইফুল ইসলাম, উপপরিচালক বাংলাদেশ স্কাউটস বরিশাল অঞ্চল, ভোলা জেলা রোভার স্কাউটস এর সাবেক কমিশনার প্রফেসর অধ্যক্ষ পারভীন আখতার, জেলা স্কাউটস এর সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, জেলা রোভার স্কাউটস এর কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক জুন্নু রায়হান প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলা স্কাউটস এর কমিশনার, সম্পাদক, কোষাধ্যক্ষসহ ৪০ জন স্কাউট অংশ নিয়েছেন। প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ স্কাউটস এর অর্থ ব্যবস্থাপনার আইন ও নিয়ম শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।