সর্বশেষঃ

দক্ষিণ দিঘলদীর সাবেক মেম্বার কবির সাজওয়ালের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশারেফ হোসেন সাজওয়ালের বড় ছেলে ও সাবেক ইউপি সদস্য মোসলেহ উদ্দিন কবির সাজওয়াল হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকালে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, কবির সাজওয়াল মঙ্গলবার দুপুরে জোহরের নামাজ পড়ে বাসায় যান। এর কিছুক্ষণ পর তিনি বুকে ব্যাথা অনুভব করেন। এ কথা পরিবারের সদস্যদের জানালে তারা তাকে দ্রুত এ্যাম্বুলেন্স যোগে ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করান। এ সময় তাকে ভোলা সদর হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ শরীফ আহমেদ দেখেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ প্রদান করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এর কিছুক্ষণ পরই বিকাল ৩টার দিকে মৃত্যুবরণ করেন। মরহুমের মৃত্যুর খবর শুনে তাকে শেষ বারের মত এক নজর দেখার জন্য পুরো ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে দল-মত নির্বিশেষে মানুষ ছুটে আসে। এসময় বাড়ীতে কান্নার রোল পড়ে যায়। তার মত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল বুধবার সকাল ৯টায় স্থানীয় দক্ষিণ দিঘলদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরক জানাযায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।