নিজের সন্তানকে নির্যাতন: অবশেষে সেই মাকে জামিন দিলেন আদালত

নিউজ ডেস্ক , দৈনিক ভোলার বানী ।।
নিজের সন্তানকে নির্যাতনের মামলায় অবশেষে মা সুমি আক্তারকে জামিন দিয়েছেন আদালত। রোববার (১৪ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান শিশু নির্যাতন মামলায় তাকে জামিন দেন।
এর আগে আলোচিত এ মামলায় ৪ বার জামিন চাইলেও তাকে জামিন দেননি আদালত। সুমি আক্তারের আইনজীবী শামিমা নাজনিন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সুমি আক্তারের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। অন্য কোনো মামলা না থাকায় বর্তমানে তার মুক্তি পেতে বাধা নেই।
গত ১৭ মে নিজের সন্তানকে নির্যাতনের মামলায় সুমি আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই সঙ্গে ওইদিন নিরাপত্তা বিবেচনায় তার আড়াই বছরের শিশুটিকে অস্থায়ীভাবে দাদা-দাদির জিম্মায় দেয়া হয়। ঢাকার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক শাহাদাত হোসেন ভুঁইয়া সেদিন এ আদেশ দেন।
