বোরহানউদ্দিনে জেলেদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত)-এর আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ ও এপ্রিল দুই মাস মাছ ধরা থেকে বিরত থাকা ১ হাজার ৮০০ জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় নির্বাহী কর্মকর্তার হলরুমে আলোচনা সভা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান,‎ পৌরসভা ও ৯টি ইউনিয়নের ১ হাজার ৮০০ সুফলভোগী জেলেকে মাসিক ভিত্তিতে ৬ কেজি আটা, ৪ কেজি ডাল, ৫ লিটার তেল, ৮ কেজি আলু, ২ কেজি চিনি ও ২ কেজি লবণ প্রদান করা হচ্ছে। এর মধ্যে বোরহানউদ্দিন পৌরসভায় ৪০ জন, হাসাননগরে ৩০০, গঙ্গাপুরে ২২০, দেউলায় ৩০, কুতুবায় ৫০, বড়মানিকায় ৩০০, পক্ষিয়ায় ২৫০, সাচড়ায় ৩০০, টবগীতে ২৭০ এবং কাচিয়ায় ৪০ জন জেলে এ সহায়তা পাচ্ছেন।
‎‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেন, জেলেরা যাতে নিষেধাজ্ঞার সময় কষ্টে না থাকে, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু রেখেছে। জেলেদের কল্যাণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। নদীতে মা ইলিশ ও জাটকা সংরক্ষণে জেলেদের সহযোগিতা ভবিষ্যতে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।
‎বিশেষ অতিথি মাফরুজা সুলতানা বলেন, জেলেদের জীবন-জীবিকা সুরক্ষা এবং নদীর সম্পদ রক্ষায় এ ধরনের সহায়তা কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সময় ‎আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোবিন্দ মন্ডল, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।