ভোলায় প্রাথমিক শিক্ষক সমিতির অফিস কাদের দখলে ? লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষকদের
জীবনের ডায়েরী থেকে গল্প সমগ্র : পর্ব-৭০

॥ ড. টি. এন. রশীদ ॥
(গত পর্বের পর) : ফরিদা রহমানের সাহিত্য সংবর্ধনায় লেখিকার বক্তব্য : (বনলতা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত) : বনলতা সাহিত্য পরিষদের সুধী মন্ডলী, আছছালামু আলাইকুম। আপনারা আমাকে বনলতা সাহিত্য পরিষদ কর্তৃক ফরিদা রহমানের সাহিত্য সংবর্ধনায় কিছু বলার জন্য যে সুযোগ দান করেছেন তাতে আপনাদের বনলতা সাহিত্য পরিষদকে আমি আন্তরিক অভিনন্দন ও অভিভাষণ জানাই। আমি জানি না ফরিদা রহমানের এই সংবর্ধনায় বক্তব্য দিয়ে আমি আপনাদের কতটুকু খুশি করতে পারব।
ফরিদা রহমানের সাথে আজ থেকে পঁচিশ বছর আগে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার আন্দোলনের সময় আমি যখন মুক্তিযুদ্ধে মহিলাদের প্রশিক্ষণ দিয়েছিলাম তখন পরিচয় হয়। আজও আমার কানে বাজছে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম বাংলাদেশ গড়ার সংগ্রাম। তোমাদের যার যা আছে তা নিয়ে শত্রুর বুকে ঝাঁপিয়ে পড়ো, এ দেশকে মুক্ত কর।
তখন ফরিদা রহমান তরণী বনের হরিণের চঞ্চল চপল পায়ে মহানগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গণমিছিলে জনসভায় যোগদানে ব্যস্ত ও ক্লান্ত ছিলেন। তাঁর মাঝে এত লেখনী ও লেখার সম্ভার ছিল তা জানার সময় আমার হয় নি। কারণ তখন প্রায় ১০০ জনের মত মেয়েকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণে প্রশিক্ষণে ব্যস্ত ছিলাম। কত কবি, কত সাহিত্যিক দেশের বুকে ঝাঁপিয়ে দেশকে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেছে।
আজ ফরিদা রহমানকে এই বনলতা সাহিত্য পরিষদের সভানেত্রী পদে অলংকৃত দেখে আমি আনন্দে গৌরবে দিশেহারা। এরাই দেশের সম্বল। নবজাগ্রত এই বাংলাদেশ এদের লেখার মাঝে সজীব ও সঞ্জীব হয়ে অনাগত যুগের পৃথিবীতে নতুন আশার আলো ফুটাবে। অনাগত সুপ্ত সৌর্য যেন এই লেখিকেোদর দু’চোখের মাঝে উজ্জ্বল হয়ে আছে। এরা শ্রেষ্ঠ লেখিকা হয়ে বিরাজ হোক আকাশের নক্ষত্রের মত সুনীল আকাশে।
সেই অনাগত যুগের জন্য আমি দোয়া করি। আমি যখন থাকব না। তুমি থাকবে না, এখানের কেউ থাকবে না। পৃথিবীটা অন্য রকম হয়ে যাবে। বনলতা সাহিত্য পরিষদ নাম যারা রেখেছেন তাদের প্রশংসা না করলেই নয়। এই বনলতায় এসে আবেগে, আবেশে, প্রেমে, ভালবাসায়, ভাললাগায় আমি যেন আরো কবি হয়ে যাচ্ছি। এ জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বনলতা সাহিত্য পরিষদের দীর্ঘায়ু কামনা করে বক্তব্য সমাপ্ত করলাম, ধন্যবাদ সকলকে।
(চলবে——)
