ভোলা জেলা জিয়া সাইবার ফোর্স কমিটি গঠন

আকিব জাবেদ আহবাহক ও বাপ্পিকে সদস্য সচিব

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ভোলা জেলা সাইবার ফোর্স এর কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে আকিব জাবেদ চৌধুরীকে আহ্বায়ক ও আরাফাত হোসেন বাপ্পীকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। গত রোবার (১৬ নভেম্বর) এই কমিটির অনুমোদিত স্বাক্ষর করেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কমিটির প্রধান সমনায়ক ওয়াহিদ বিন নবী, চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল, ও মহাসচিব সফিকুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মহসিন সবুজ, জাহিদুর রহমান, ইব্রাহিম শামীম, সুজন বয়াতি, আতিফ আহমেদ আরিফ, সদস্য ইমাম হোসাইন, লিমন চৌধুরী, কামরুল ইসলাম, মনির হোসেন, মেহেদী হাসান বিক্রম। আগামী ৩০ দিনের মধ্যে ভোলা জেলা জিয়া সাইবার ফোর্স দলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করে কেন্দ্রীয় কমিটিতে জমা দেওয়ার নির্দেশ দেয় হয়। এছাড়া ৬০ দিনের মধ্যে ভোলা জেলা অধীনস্থ সকল শাখা সমূহের আহ্বায়ক কমিটির গঠনের নির্দেশনাও প্রদান করে কেন্দ্রীয় কমিটি।
নবগঠিত কমিটির আহ্বায়ক জানান, জিয়া সাইবার ফোর্স অত্যন্ত শক্তিশালী একটি অফলাইন এবং অনলাইন জাতীয়তাবাদী সংগঠন। বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট এর বিরুদ্ধে আমি অনলাইনে অত্যন্ত সক্রিয় ছিলাম। তথ্যপূর্ণ বিভিন্ন আর্টিকেল এর মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টদের রূপ আমি উন্মোচন এর প্রচেষ্টা চালিয়েছি। জিয়া সাইবার ফোর্স আমার বিগত দিনের কার্যক্রমের মূল্যায়ন করেছে। এতে আমি আনন্দিত। এই সংগঠনটিকে ভোলা জেলায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল ধরনের গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।