জার্নালিস্ট ফোরামে’র সম্পাদক ইমরানের দাদির মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক

মোঃ শাহীন কাদের ॥ জার্নালিস্ট ফোরাম ভোলার সাধারণ সম্পাদক ইমরানের দাদু সামর্থ বানু ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪ঃ৩০ মিনিটের সময় মৃত্যু বরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ভোলা সদর উপজেলার ৫নং বাপ্তা ইউনিয়ন ১নং ওয়ার্ডের সওদাগর বাড়ির মৃত মোহাম্মদ নুরুল ইসলাম সদাগরের স্ত্রী। বিরবার দুপুর ২:৩০ টার দিকে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমার মৃত্যুতে দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মাকসুদুর রহমান, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, বাসস প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার, আমার দেশ প্রতিনিধি ইউনুস শরীফ, জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহিন কাদেরসহ ফোরামের সকল সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।