অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন ভোলার ছেলে সরওয়ার

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন ভোলার ইলিশার কৃতি সন্তান মোঃ সরওয়ার। সরকার পুলিশের ডিআইজি পদমর্যাদার সরওয়ার সহ ৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) পদোন্নতি দিয়েছেন। সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য জানানো হয়। মোঃ সরওয়ার অতিরিক্ত পুলিশ কমিশনার থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে তার পদোন্নতি লাভ করায় ভোলাবাসির পক্ষ্য হতে প্রানঢালা শুভেচছা ও অভিনন্দন। পাশাপাশি ব্যক্তিগতভাবে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।